নারী পুরুষের প্রয়োজনে সৃষ্টি
১ম রাহাত, আজাদ দুই বন্ধু। ছোটবেলা থেকেই একসাথে বেড়ে উঠা। চাকরির সুবাদে দুজন আজ ছাড়াছাড়ি, তবুও সুযোগ হলেই আজাদ হুট করে শহর ছেড়ে বাড়ী চলে আসে। বিকেল হলেই দুই বন্ধু ছুটে চলে গ্রামের এ- প্রান্ত থেকে ও প্রান্তে।টইটই করে ঘুরে বেড়ায়, দুজন।গায়ের মাঠ,ঘাঠ,গাছগাছালী সবই ওদের খুব পরিচিত। আসরের আযান হলো মসজিদে দুজন নামাজ পরে আবার বেড়িয়ে পড়ে। গায়ের মাঠ ধূ-ধূ করছে সবুজের সমারোহে, যেদিকে চোখ পরে শুধু সবুজের গালিচা,কে যেন এমন মহা সুন্দর সৃষ্টি লীলায় লালিত করছে। হরেক ফুলের হরেক নাম, হরেক রকম গন্ধ, কি সুন্দর অপরুপ শোভা সে দৃশ্য ।রাহাত আর আজাদের মন ভরে যায়,মন ভরে আল্লাহ সুবহানাল্লাহ এর শুকরিয়া আদায় করে ওরা। বিকেলের লালপ্রভা সূর্য কিরণ থইথই করে ঘুমানোর সিদ্ধান্ত নিচ্ছে। কর্মব্যস্ত মানুষ গুলো ফিরছে, নিজ নিজ গৃহে। মাঠের সবুজ গালিচায় বসে প্রাণ খুলে গল্প করছে দুজন। আচ্ছা আজাদ বলতে পারিস,আল্লাহ তায়ালা এই সৃষ্টি রহস্য সম্পর্কে? প্রত্যেকটা সৃষ্টি কোন না কোন প্রয়োজনে। কেন এমন সৃষ্টি লীলা? অধীর আগ্রহে জিজ্ঞেস করে আজাদ। রাহাত মুচকি হেসে জবাব দেয়, হা আমার বন্ধু। টিক বলেছো। কোন সৃষ্টি আল্লাহ সুবহানাল্লাহ এর নিছক ...